দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সম্মেলনে যোগদানের জন্য অস্ট্রিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে আজ বুধবার সকালে দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
অস্ট্রিয়া সফরকালে প্রধানমন্ত্রী মঙ্গলবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কারিগরি সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।
প্রধানমন্ত্রী এ সময় অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান কের্ন এবং দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।
শেখ হাসিনা আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে তাঁর অফিসে বৈঠকে করেন।
আনুষ্ঠানিক আলোচনা শেষে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি)-এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সোমবার প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার রাজধানীর গ্রান্ড হোটেলে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত একটি অনুষ্ঠান ও ইফতারে যোগ দেন। সূত্র-বাসস
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed