সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাংবাদিক রনি আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাংবাদিক আব্দুল্লাহ আল মনসুর রনি গুরুতর আহত হয়েছেন।
সাংবাদিক রনি অনলাইন নিউজ পোর্টাল সিলেট টুডে’র নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।
মঙ্গলবার (৩০ মে) রাত ৯টার দিকে মেন্দিবাগ এলাকায় শাহজালাল সেতুর মুখে এ ঘটনা ঘটে।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রনি জানান, তিনি কদমতলীস্থ বাস কাউন্টার থেকে বাসের টিকেট কেটে পায়ে হেঁটে উপশহরস্থ নিজ বাসায় ফিরছিলেন। মেন্দিবাগ এলাকায় পৌঁছামাত্র একটি সিএনজি অটোরিকশা যোগে ৪/৫ জন এসে পেছন দিক থেকে তাঁকে আক্রমন করে। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে পেছন দিকে পিঠের নিচের অংশে ছুরিকাঘাত করা হয়। এরপর ছিনতাইকারীরা তাঁর সঙ্গে থাকা ২টি মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে ওই অটো রিকশায় করে দ্রুত পালিয়ে যায়।
জায়গাটি অন্ধকার থাকায় ছিনতাইকারীদের চেহারা এবং অটো রিকশার নাম্বার দেখতে পারেননি বলে জানান রনি।
পরে পরিবারের সদস্যরা রনিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন রনির স্বজনরা।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed