Main Menu

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার উত্তর সোগুনা এলাকায় রোববার বিকেলে বজ্রপাতে কার্তিক মাহাতো (৪০) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে।

কার্তিক মাহাতো নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের উত্তর সোগুনা গ্রামের মৃত দুখু মাহাতোর ছেলে।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কার্তিক মাহাতো বাড়ীর পাশের জমিতে গরু আনতে যায়। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় অজ্ঞান হয়ে পড়েন তার স্ত্রী পবিতা রানী। তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছিরউদ্দিন ফতেপুরে বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed