নবীগঞ্জে পিতার হাতে পুত্র খুন
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলায় করগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামে রোববার বিকেলে পিতার হাতে পুত্র খুন হয়েছেন। নিহতের নাম এনামুল হক (১২)। পিতা আদম আলী (৬৫) ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে খুন করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পিতা আদম আলী বেশ কিছু দিন আগে জেল থেকে বেরিয়ে আসেন। তার চলাফেরা ছিল অনেকটা অস্বাভাবিক। রোববার মাদ্রাসায় না যাওয়ায় ক্ষেপে যান পিতা। এক পর্যায়ে বিকেল ৪টার দিকে পাষন্ড পিতা ধারালো ‘দা’ দিয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্র এনামুল হক’কে কোপাতে থাকেন। এই দৃশ্য দেখে আশপাশের মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন লাঠিসোঠা নিয়ে ধাওয়া করে আদম আলীর কবল থেকে ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। এখানে কর্তব্যরত চিকিৎসক এনামুলের অবস্থা বেগতিক দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথি মধ্যে গোয়ালাবাজারে পৌঁছার পর এনামুল হকের মৃত্যু হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঘাতক পিতা আদম আলীকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহত এনামুল এর মা রোকেয়া বেগম তার স্বামীকে আসামী করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন ।
নবীগঞ্জ থানার এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক পিতাকে আটক করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed