শিগগিরই অনলাইন গণমাধ্যম নীতিমালা মন্ত্রিসভায় উঠছে
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ১৫ দিনের মধ্যে অনলাইন গণমাধ্যম নীতিমালা মন্ত্রিপরিষদ সভায় উঠবে। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার দুপুরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবির) সম্মেলন কক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ইনু বলেন, এরইমধ্যে প্রায় ১৮শ’ অনলাইন নথিভুক্ত করার আবেদন করেছে। এর বাইরেও অনেক অনলাইন রয়েছে। সেগুলোকেও নীতিমালার অধিনে আনা হবে।
বর্তমানে অনলাইন গণমাধ্যমগুলোর বেশিরভাগই কোনো নিয়মনীতি তোয়াক্কা করে না। তারা যা ইচ্ছে তাই লিখে যাচ্ছে। সেই জন্যে ৩৫টি অনলাইন সাময়িক স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, সরকার গণমাধ্যমকে প্রতিষ্ঠানের আওতায় আনছে। অপ্রয়োজনীয় বিষয়গুলো বাতিল করবে। এরইমধ্যে আমরা সম্প্রচার নীতিমালা তৈরি করেছি। অনলাইন নীতিমালাও দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় দেশের কোনো গণমাধ্যম হুমকিতে নেই। প্রাতিষ্ঠানিকীকরণ করতে গিয়েও কোনো গণমাধ্যম চাপে নেই। কারণ এখন সাংবাদিকরা সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে লিখতে পারে। কোনো প্রকার বাধা দেয়া হয় না।
গণমাধ্যমের কোনো সাংঘর্ষিক আইন যেনো পার্লামেন্টে না যায় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সাংবাদিকদের মৌলিক অধিকার রক্ষায় নতুন আইন তৈরি করা হবে। সাইবার অপরাধ বন্ধে সাইবার প্রতিরোধ আইন নামে একটি খসড়া তৈরি করা হচ্ছে।
Related News
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটRead More
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More



Comments are Closed