১৬৩৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উন্নয়ন সংস্থা “গুড নেইবারস।
শনিবার বিকেলে কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, খাতা, কলম, টুথপেষ্ট ও টুথব্রাশ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন এবং অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী দৌলত হোসেন ও আয়োজক প্রতিষ্ঠানের মেডিক্যাল অফিসার ফরহাদ হোসেন বক্তব্য দেন।
গুড নেইবারস নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’র (সিডিপি) স্বাস্থ্য কর্মকর্তা পারভেজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর রহমান।
গুড নেইবারস’র শিক্ষা কর্মকর্তা রিফাদ আল মাহমুদ জানান, সংগলশী ইউনিয়নের ৩টি মাধ্যমিক এবং ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৩৩জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed