কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার স্টেশন এলাকায় ট্রেনে কাঁটা পড়ে শরজিৎ কুমার ঘোষ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরজিৎ উপজেলার সুবর্ণসারা গ্রামের নরেন্দ্রনাথ ঘোষের ছেলে। বারবাজার রেল স্টেশনের মাস্টার নজরুল ইসলাম জানান, বারবাজার স্টেশনের নিকটবর্তী আওলিয়া মসজিদের পিছনে শরজিৎ কুমার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি আরো জানান, এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা-৭৬৩ নং ট্রেনটি বারবাজার পার হচ্ছিল। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। তিনি জানান, লাশ উদ্ধারের জন্য জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed