সিলেটে বনফুলের শো-রুমে ২৪ ঘন্টার ব্যবধানে দু’বার চুরি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থানার নিকটে চন্ডিপুল এলাকার বনফুল এন্ড কোম্পানীর শো-রুমে ২৪ ঘন্টার ব্যবধানে দুইবার চুরি সংঘটিত হয়েছে। ২৫ মে ভোর সাড়ে পাঁচটায় ও শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৃথক এই চুরির ঘটনা ঘটে।
চোরেরা উক্ত শো-রুম থেকে দুইদিনে নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। চুরির ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৪ তাং ২৭/০৫/২০১৭ইং। পরপর দুইবার একই প্রতিষ্ঠানে চুরির ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতংক বিরাজ করছে।
জানা যায়, গত ২৫ মে ভোর সাড়ে পাঁচটার দিকে শো-রুমের সাটার ভেঙ্গে চোর ভেতরে প্রবেশ করে ক্যাশ ভেঙ্গে প্রায় ৩৫ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যে ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। বিষয়টি দক্ষিন সুরমা থানাকে অবহিত করলে ওসি ঘটনাস্থল পরির্দশন করেন এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলে যান। পরে ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ ওসির কাছে গিয়ে নালিশ জানালে তিনি তাদেরকে আশ্বাস দিয়ে বলেন, দ্রæত যাতে চোর ধরা পড়ে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এদিকে, শুক্রবার দিবাগত রাতে আবারো বনফুল কোম্পানীর চন্ডিপুলস্থ ওই শো-রুমে চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
শো-রুম কর্তৃপক্ষ জানান- দ্বিতীয়বার চোরেরা শো-রুমের পেছনের দিকের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে দক্ষিণ সুরমার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগন বনফুল এন্ড কোম্পানীর চন্ডিপুল শাখায় আসেন ও বিষয়টি তারা দক্ষিণ সুরমা থানার ওসিকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ^াস দেয়।
চব্বিশ ঘন্টার ব্যবধানে দুইবার চুরির ঘটনায় দকিষণ সুরমার ব্যবসায়ীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা তাদের অভিযোগের ব্যাপারে আশানুরূপ কোন পদক্ষেপ নেওয়া না হলে দক্ষিণ সুরমার সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহন করবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন। তারা এ ঘটনায় সিলেটের প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed