জগন্নাথপুরে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে ওয়াহিদ আলী (৫৫), মতিন মিয়া (৫৭), ওয়াহিদ আলীর ছেলে জিয়াউর রহমান (২৮), জগন্নাথপুর পৌর এলাকার ভাঙ্গা নামক স্থানের মমশ্বর আলীর ছেলে তুরন মিয়া (৩০), দিরাই উপজেলার জগদল গ্রামের নুরুল হকের ছেলে হোসাইন কবির (৩০) ও একই গ্রামের লুৎফুর রহমানের ছেলে সাদিকুর রহমান (৩১)।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী ও এসআই সাইফুল আলমের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ গন্ধর্বপুর গ্রামে অভিযান চালায়। প্রায় ২ ঘন্টা ব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযানে একটি দেশীয় পাইপগান, ২ রাউন্ড গুলি ও ৩টি রামদাসহ এলাকায় চিহিৃত গরুচোর হিসেবে পরিচিত আন্ত:জেলা ডাকাত দলের এ ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে স্থানীয় জনগন পুলিশকে সহযোগিতা করেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed