খুলনায় বিএনপি নেতা মিঠু ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাধারণ সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী নওশের গাজীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা-যশোর মহাসড়কের পাশে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে আলাউদ্দিন মিঠুর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্লা এবং জেলা বিএনপির সভাপতি সফিকুল আলম মনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লাশ দুটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে আলাউদ্দিন মিঠুর বাবা সরদার আবুল কাশেম ও বড় ভাই সরদার আবু সাঈদ বাদলকেও গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed