৪৬০ টাকার বেশি বিদ্যুৎ বিলে দশ টাকার ষ্ট্যাম্প
সাত্তার আজাদ : সিলেট নগরে একাধিক ব্যাংকে গ্রাহকের বিদ্যুৎ বিল নেওয়া হয়। নিয়ম অনুযায়ী বিদ্যুৎ বিল চারশত ষাট (৪৬০) টাকার উপরে হলে বিল গ্রহণের সময় তাতে দশ টাকার রেভিনিউ ষ্ট্যাম্প লাগাতে হয়। এটা সরকারি রাজস্ব। এই ষ্ট্যাম্প ব্যাংক লাগালেও ষ্ট্যাম্পের টাকা পরিশোধ করে বিদ্যুৎ বিভাগ। ব্যাংক কর্তৃক বিলে ব্যবহৃত ষ্ট্যাম্পের মূল্য ব্যাংকে নগদ পরিশোধ করে দেয় বিদ্যুৎ বিভাগ বা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। বিষয় হল এই রেভিনিউ ষ্ট্যাম্প লাগাতে হয় গ্রাহকের কপিতে আর হিসাব রাখতে হয় ব্যাংকের খাতায়। তাই কতিপয় অসৎ ব্যাংক কর্মচারী গ্রাহক কপিতে দশ টাকার রেভিনিউ ষ্ট্যাম্প না লাগিয়ে বিদ্যুৎ বিভাগের কাছ থেকে এ টাকা নিয়ে নিজের পকেটে ভরছে। কারণ গ্রাহক কপিতে ষ্ট্যাম্প না লাগিয়েও লাগানো হয়েছে বলা সহজ। কেননা গ্রাহক বিল কপি নিয়ে গেলে যাচাই বাছাই বা প্রমাণের আর সুযোগ থাকে না। তাই ব্যাংক কর্মচারী মিথ্যে বললেও প্রমাণ দেবার প্রয়োজন পড়ে না।
এক্ষেত্রে এই দুর্নীতি বন্ধে গ্রাহকদের সচেতন হতে হবে। তাদের বিল ৪৬০ টাকার উপরে হলে ব্যাংক ১০ টাকার রেভিনিউ ষ্ট্যাম্প লাগিয়েছে কিনা তা দেখে নিতে হবে। গ্রাহকদের সচেতনতায় সরকার এই দশ টাকার রাজস্ব পাবে। না’হলে তা অসাধু ব্যাংক কর্মচারীর পকেটে চলে যাবে।
সিলেট নগরে ৪৫০ টাকার উপরে লাখ কপি বিল হয়। ধরে নেই একলাখ বিল কপি হলেও ষ্ট্যাম্প না লাগালে মাসে দশ লাখ টাকার রাজস্ব হারাবে সরকার। আর এ টাকা খাবে চোর বাটপার।
ছবির প্রথম বিল কপি ৭৬১ টাকার পরেরটি ৪৯২ টাকার। নিয়ম অনুযায়ী বিল দুটিতে ষ্ট্যাম্প লাগানোর কথা থাকলেও তা হয়নি।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed