Main Menu

সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন সভাপতি মিলন, সম্পাদক নুরুল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। ৫১ সদস্যের কমিটিতে সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলনকে সভাপতি ও জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

২৩ মে মঙ্গলবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশনায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা বিএনপির নতুন কমিটিতে স্বাক্ষর করেছেন।

সর্বশেষ ২০১৪ সালের ১৬ এপ্রিল জেলা কমিটি ভেঙে দিয়ে নাছির উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক করে ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছিল।

Share





Related News

Comments are Closed