Main Menu

শাল্লায় প্রান কোম্পানীর কর্মচারীর লাশ উদ্ধার

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: শাল্লা উপজেলার সদরের কদমতলা রোডের একটি দু’তলা বাড়ি থেকে বিজয় চন্দ্র দাস (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নেত্রকোনা জেলার খালিয়াজুরি থানার কুতুবপুর গ্রামের মৃত হরেন্দ্র চন্দ্র দাসের ছেলে। বিজয় প্রাণ কোম্পানীর কর্মচারী হিসেবে শাল্লা থানা এলাকায় কাজ করছিল।

প্রাণ কোম্পানীর উপজেলা পরিবেশক একরামুল হোসেন জানান, বুধবার (২৪ মে) সকাল ৭টায় আমি ও কর্মচারী শিশু তুহিন বিজয়কে ঘুম থেকে সজাগ করতে দরজায় কড়া নাড়ি। কিন্তু ভেতর থেকে তার কোন সাড়া না পেয়ে জানালা খুলে বিজয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই এবং সাথে সাথে শাল্লা থানায় খবর দেই। বিজয়ের বাড়ির লোকজনকেও আমি খবর দেই। একরামুল আরো জানান, বিজয় চন্দ্র দাস আমার একজন কর্মচারী। সে ৫/৬ বছর আগে থেকে ঘুঙ্গিয়ারগাঁও বাজারে ঈশিতা বেকারিতে চাকুরী করতো। মাস খানেক আগে বিজয় আমার এখানে চাকুরী করতে আসে।

খবর পেয়ে শাল্লা থানা পুলিশ বিজয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ৮টায় পুলিশ গিয়ে বিজয়ের লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed