Main Menu

মহেশপুরে ৩০০ বোতল ফেনসিডিলসহ আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রাম থেকে বুধবার ভোরে ৩০০ বোতল ফেনসিডিলসহ রহমান মন্ডল (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী রহমান মন্ডল মহশেপুর উপজেলার গোপালপুর গ্রামের দুধচাঁদ মন্ডলের ছেলে। এ সময় একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোজাফফর ওরফে জাফর নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ দাউদ হোসেন জানান, মহেশপুর উপজেলার যাদবপুর ডিপিজি সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ডিবি পুলিশ টহলে ছিল। এ সময় দুই মাদক ব্যবসায়ী বস্তায় করে ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। ডিবি পুলিশ তাদের ধাওয়া করলে রহমান মন্ডল ফেনসিডিলসহ আটক হয়। তার সহযোগী মোজাফফর ওরফে জাফর পালিয়ে যায়।

ওসি মোঃ দাউদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুই বস্তায় ভরা তিন’শ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে ডিবি পুলিশ। আটক রহমান মন্ডলকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা করেছে ডিবি পুলিশ।

Share





Related News

Comments are Closed