Main Menu

বালাগঞ্জে পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্বার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জে পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধুর নাম সাফিয়া বেগম (২৭)। তিনি উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের গোয়াসপুর লামাপাড়া গ্রামের খাছিম উল্লার মেয়ে ও কলুমা গ্রামের পংকি মিয়ার স্ত্রী।
বুধবার সকালে উপজেলার জনকল্যাণ বাজারের পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বালাগঞ্জ থানার ওসি এসএম জালাল উদ্দিন আহমদ।
জানা যায়, চার সন্তানের জননী সাফিয়া বেগম মঙ্গলবার সন্ধ্যার দিকে সাত মাস বয়সী দুই যমজ শিশুর খাবার আনতে স্থানীয় বাজারে গিয়েছিলেন। পরে আর ফিরে আসেননি। তার নাক, মুখ ও শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত ঝরছিল। ঘটনার পর থেকে তার স্বামী পংকি মিয়া পলাতক রয়েছে।
বালাগঞ্জ থানার ওসি জালাল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed