সিলেটে আপন জুয়েলার্সের মালিকের গাড়ি জব্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিলাসবহুল মার্সিডিজ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়ন্দা কর্তৃপক্ষ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকার একটি বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়। আটককৃত গাড়িটি সিলেট শুল্ক গোয়েন্দা অফিসে রয়েছে বলে জানিয়েছেন সিলেট শুল্ক গোয়েন্দা অফিসের সহকারি কমিশনার প্রভাত কুমার সিংহ।
এদিকে, গাড়িটি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমদের বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান।
তিনি জানান, অস্বচ্ছ অর্থের উৎসের সন্ধান করতে গিয়ে প্রথমে শুল্ক ফাঁকি ধরা পড়ে। এরপর দেখা যায় গাড়িটির ম্যানুফ্যাকচার ২০১১ সালের কিন্তু ২০০২ সালের দেখিয়ে রেজিস্ট্রেশন করা। তাই গাড়িটি জব্দ করা হয়েছে।
যে বাড়ি থেকে গাড়িটি আটক করা হয়েছে সেই বাড়ি দিলদার আহমদের মামার বাড়ি। মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটির মূল্য প্রায় দেড় কোটি টাকা।
বিআরটিএ রেজিস্ট্রেশন অনুযায়ী গাড়িটি ২০১১ সালে তৈরি। তবে অনুসন্ধানে গোয়েন্দারা জানতে পেরেছেন, গাড়িটি ২০০২ সালে তৈরি করা হয়।
Related News
সার্ভার জটিলতায় সিলেটে পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা
বৈশাখী নিউজ ডেস্ক: সার্ভার জটিলতার কারণে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট সেবা কার্যক্রমRead More
সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার, ঘটনার তদন্তে পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় তিনজনকে হত্যার ঘটনায় তদন্তভারRead More



Comments are Closed