সিলেট জেলা পরিষদের চার ওয়ার্ডে বিজয়ী সদস্য যারা-
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদের স্থগিত হওয়া চারটি ওয়ার্ডের সদস্য নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ শাহানুর, তিনি তালা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৭টি । তার নিকটতম প্রতিদন্ধী এটিম হাসান জেবুল বক প্রতীকে ২৩ ভোট পেয়েছেন। ১নং ওয়ার্ডে অন্যান্য প্রার্থীরদের মধ্যে ফারুক আহমদ উটপাখি প্রতীকে ৬ ভোট, লায়েক আহমদ চৌধুরী (ঢোল) ১২ ভোট, মোহাম্মদ হানিফ কুটু (বেহালা) ২ ভোট, বিলাল খান (ক্রিকেট ব্যাট) ২ ভোট, আলী আহমদ (টিউবওয়েল) ২ ভোট, তাইনুল ইসলাম আসলাম (টিফিন ক্যারিয়ার) ১ ভোট, রজত কান্তি গুপ্ত (ঘুড়ি) ২ ভোট ও আজাদ আহমদ (অটোরিকশা) ১ ভোট পেয়েছেন।
সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডে সদস্য পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছে। যার ফলে এই ওয়ার্ডে বিজয়ী নির্ধারণ গ্রহণযোগ্য কোন পন্থা অবলম্বন করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সমান সংখ্যক ভোট পাওয়া প্রার্থীরা হচ্ছেন- আবদুল আউয়াল কয়েস হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ ভোট। নুরুল ইসলাম ইছন তালা প্রতীক নিয়ে সমান সংখ্যক ভোট পান । এই ওয়ার্ডে অন্যান্যদের মধ্যে ব্যাট প্রতীকে জামাল ৯ ভোট, টিউবওয়েল প্রতীকে এফ এ মুন্না ২ ভোট পেয়েছেন।
সিলেট জেলা পরিষদের ৯নং ওয়ার্ডে সদস্য পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সহল আল রাজী চৌধুরী। বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে তিনি ৫৫ ভোট পান। তার নিকটতম প্রতিদন্ধী ময়নুল ইসলাম হাতি প্রতীকে পেয়েছেন ১৫টি ভোট।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৪নং ওয়ার্ডে (কানাইঘাট) সদস্য পদে ইমাম উদ্দিন চৌধুরী তালা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি ৪৩টি ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২০ ভোট।
এছাড়াও এই ওয়ার্ডে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে কানাইঘাট যুবদলের আহবায়ক নুরুল ইসলাম ক্রিকেট ব্যাট প্রতীকে ১২ ভোট, ফখর উদ্দিন অটোরিকশা প্রতীকে ৪ ভোট ও মুস্তাকিম হায়দার হাতি প্রতীকে ১১ ভোট পেয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর সিলেট জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের আগের রাতেই পনেরটি সাধারণ ওয়ার্ডের মধ্যে চারটি ওয়ার্ডের পুরুষ সদস্য পদের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed