সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডে দুই প্রার্থীর ভোট সমান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্যপদে নির্বাচনে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন।
মঙ্গলবার ফেঞ্চুগঞ্জের কাসিম আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা শেষে হাতি মার্কায় আব্দুল আউয়াল কয়েস ২৫ ভোট এবং দক্ষিণ সুরমা উপজেলার নুরুল ইসলাম ইছন মিয়া তালাচাবি মার্কায় ২৫ ভোট পান। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ব্যাট মার্কায় পেয়েছেন ৯ ভোট এবং ১টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
সহকারী প্রিজাইডিং অফিসার আবু সাঈদ বলেন, দুই প্রার্থীর ভোট সমান হয়ে গেছে। পরবর্তী করণীয় জেলার উর্ধ্বতন কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করবেন। ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩টি এবং দক্ষিণ সুরমা উপজেলার ২টি ইউনিয়ন নিয়ে গঠিত ৩নং ওয়ার্ড । এই ওয়ার্ডে মোট ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed