শাহজালাল রহ. মাজারে দুই শিশুকে রেখে ‘বাবা’ উধাও
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গন থেকে দুটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৩টায় মাজার প্রাঙ্গন থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়।
মেয়েটির নাম স্মৃতি (সাড়ে ৪ বছর) ও ছেলেটির নাম আল আমিন (সাড়ে ৩ বছর) বলে জানা গেছে।
জানা যায়, ঐদিন বিকাল বিকাল ৩টায় শিশু দুটি হঠাৎ চিৎকার করে কাঁদতে থাকে। তাদের কান্নার শব্দ শুনে মহিলা দর্শনার্থীরা এগিয়ে আসে এবং তাদের কাছে কান্নার কারন জানতে চায়।
শিশুরা বলে তাদের বাবা কোথায় যেন চলে গেছে। প্রায় ৪ ঘন্টা মাজার প্রাঙ্গনে খোঁজাখুজির পরও তাদের বাবার কোন সন্ধান মিলেনি।
অবুঝ শিশু দুটি বলতে পারে না তাদের বাড়ির ঠিকানা। শিশু দুটি এখনও পুলিশের হেফাজতে আছে। শিশু দুটির বাবার কোন সন্ধান না পাওয়া গেলে তাদের কতোয়ালী মডেল থানায় প্রেরণ করা হবে বলে জানিয়েছেন হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর মোঃ শফিকুর রহমান খাঁন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed