Main Menu

সিলেট বিভাগীয় গীতিকার সংসদের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগীয় গীতিকার সংসদের উদ্যাগে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভ‚ক্ত গীতিকার যুক্তরাজ্য প্রবাসী নূরজাহান বেগমকে প্রাণনাশের হুমকী ও দুই লক্ষ টাকা চাঁদা দাবীর প্রতিবাদে এক মানববন্ধন কর্মসুচি ২২ মে সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় গীতিকার সংসদের সভাপতি হাজী আব্দুল মুছব্বির এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাসুক এলাহী চৌধুরী, সাবেক সভাপতি হাজী হিরণ মিয়া, মিসবাহ উদ্দিন, ফারুক আহমেদ, নিববেন চন্দ, সুয়েজ হোসেন, শিশু সেলিম, শহীদ আহমদ চৌধুরী, আমির হোসেন সাগর, কবি আলাউদ্দিন, বাউল বিরহী কালা মিয়া, শিল্পী এম. রহমান, বাউল আবুল কালাম আজাদ, বাউল শিতন বাবু, শফিকুর রহমান টুটুল, আব্দুর রহিম কয়েছ, ইকবাল সাই, হাসান আহমদ হাসু, মাহবুবুর রহমান মাহবুব, সাইদুল আরেফিন লিমন, শাহ আলম, ফিরুজ আহমদ, বিএম মুনু গাজী, এবি মজুমদার রনি, জাহেদুল ইসলাম মিঠুন।
মানববন্ধনে বক্তারা প্রবীণ গীতিকার নূরজাহান বেগমকে প্রাণনাশের হুমকী ও দুই লক্ষ টাকা চাঁদা দাবীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে চাঁদাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। বক্তারা আরো বলেন, গীতিকাররা লেখনীর মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জল করেন। তাদেরকে প্রাণে মারার হুমকী ও চাঁদা দাবীকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গীতিকররা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
উল্লেখ্য, ২৩ মে মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও ব্রিটিশ হাই কমিশনার বরাবরের সিলেট বিভাগীয় গীতিকার সংসদ এর পক্ষ থেকে হুমকীদাতা ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবীতে স্মারকলিপি প্রদান করা হবে।

Share





Related News

Comments are Closed