Main Menu

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual5 Ad Code

ছনি চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: নবীগঞ্জে পানিতে ডুবে চার বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে । জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের কৃষক মোঃ সুহেল মিয়ার ছেলে মোঃ সায়েম মিয়া তার সহপাঠীদের সাথে খেলাধুলা করতে যায় । পরে পরিবারের সবার অগোচরে হরিধরপুর গ্রামের মসজিদের পুকুরে পড়ে তলিয়ে যায় । পরে বাবা-মা ও আত্মীয় স্বজন বিভিন্ন স্থানে সায়েম মিয়াকে খুঁজাখুঁজির পর ভাস্যমান অবস্থায় মসজিদের পুকুরে দেখতে পায় । এসময় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । চিকিৎসকের মুখে সায়েমের মৃত্যুর সংবাদ শুনতে পেয়ে বাবা-মা ও আত্মীয়স্বজনের আর্তনাদ, হাহাকারে
হাসপাতাল এলাকার আকাশ–বাতাশ ভারী হয়ে উঠে ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code