তাহিরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের অডিটরিয়ামের বারান্দা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে লাশের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
জানা গেছে, তাহিরপুর উপজেলা পরিষদ লাগোয়া অডিটরিয়ামের বারান্দায় সোমবার সকালে স্থানীয় লোকজন এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, লাশটি একজন পুরুষের, বয়স অনুমান ৪৫ বছর হবে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed