সিলেটের পাঁচ স্থানে টিসিবি’র পণ্য বিক্রি শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পাঁচটি স্থানে নায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার সকাল থেকে নগরীর কোর্ট পয়েন্ট, সুরমা পয়েন্ট, হুমায়ুন রশীদ চত্বর, টেকনিক্যাল রোড ও আম্বরখানা পয়েন্টে খোলা ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করা হয়। আসন্ন রমজানে বাজার স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নিয়েছে সরকার।
টিসিবির এসব ট্রাক থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা, মসুর ডাল ৮০ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা দরে প্রতিদিন একজন ভোক্তা সর্বোচ্চ চার কেজি চিনি, তিন কেজি মসুর ডাল, পাঁচ লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি ছোলা কিনতে পারবেন।
টিসিবি’র সিলেট অঞ্চলের উর্ধ্বতন কার্যনির্বাহী মো: ইসমাইল মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার থেকে ট্রাক সেল কর্মসূচি শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত পয়েন্টগুলোতে স্টক থাকা পর্যন্ত পণ্য বিক্রি কার্যক্রম চলবে। আগামী ১৮ জুন পর্যন্ত এ কর্মসূচি চলবে।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed