Main Menu

শায়েস্তাগঞ্জে সিলেটগামী বাস উল্টে আহত ১০

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গ্যাস স্টেশনের কাছে সাগরিকা পরিবহণের একটি বাস উল্টে ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস শায়েস্তাগঞ্জ থানার পার্শ্ববর্তী গ্যাস স্টেশনের কাছে আসা মাত্র একটি মোটরসাইকেল সামনে পড়ে। এ সময় বাস চালক গাড়ী থামাতে চাইলে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি উল্টে যায়। এতে বাস যাত্রী ১০ জন আহত হয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed