সিসিকে যুবলীগের রোষানলে মুক্তিযোদ্ধা ফলিক, উদ্ধার
বিশেষ প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশনের দরপত্র জমা দিতে গিয়ে যুবলীগের টেন্ডারবাজ নেতাকর্মীর রোষানলে পড়েন একাত্তুরের বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক। পুলিশী নিরাপত্তা ও হস্তক্ষেপে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। সোমবার (১৫মে) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের দক্ষিণ সুরমাস্থ অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট সিটি কর্পোরেশনের অধীন দক্ষিণ সুরমাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল লীজ নেয়ার টেন্ডার (দরপত্র) দাখিল ও খোলার শেষ দিন ছিল সোমবার। ওইদিন সকাল থেকে যুবলীগের টেন্ডারবাজরা সিলেট সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয় অবরোধ করে রাখে। অন্য কেউ যাতে বেশীমূল্যে দরপত্র দাখিল না করতে পারে এজন্য তারা সিটি কর্পোরেশন কার্যালয় অবরোধ করে রাখে এবং দরপত্র দাখিলে অন্যদের বাঁধা দিতে থাকে। ইত্যবসরে সড়ক পরিবহণ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক দরপত্র দাখিল করতে গেলে যুবলীগ নেতাকর্মীদের বাঁধার মূখে পড়েন। এক পর্যায়ে যুবলীগ নেতাকর্মীরা সেলিম আহমদ ফলিক ও তার সহচরদের উপর হামলা চালায় এবং বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিককে আটক করে রাখে। তারা তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে কঠুক্তির অভিযোগ আনে এবং তা প্রচার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং যুবলীগ নেতাকর্মীদের কবল থেকে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিককে উদ্ধার করে নিজ হেফাজতে নিরাপদ স্থানে পৌছে দেয়।
সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ গৌছুল হোসেন জানান, টেন্ডার নিয়ে উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক যুবলীগ নেতাকর্মীদের অবরোধে পড়লে তাকে পুলিশী নিরাপত্তা দেয়া হয় এবং উদ্ধার করে নিরাপদ স্থানে পৌছে দেয়া হয়। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী সম্পর্কে কঠোক্তির কোন সত্যতা পাওয়া যায়নি এবং এ ধরনের কোন অভিযোগ দাখিল করা হয়নি বলে জানান তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, উত্তেজনাকর পরিস্থিতিতে টার্মিনালের ইজারা টেন্ডার সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এব্যাপারে ইজারা সংক্রান্ত কমিটি পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানান তিনি।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed