রশীদপুরে বাস-মাইক্রোবাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৭
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী স্থানে সোমবার বিকেল ৪টার দিকে বাস-মাইক্রোবাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার(গণমাধ্যম) জেদান আল মুসা জানান, সোমবার বিকালে উল্লিখিত স্থানে হবিগঞ্জ পরিবহনের একটি বাসের সাথে একটি মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করেন।
ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফারুক আহমদ জানান, হাসপাতালে ভর্তিকৃত ৭ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed