Main Menu

ভোলায় বিদ্যুৎস্পৃস্টে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পুকুরের পানিতে হাতমুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চারজন মারা গেছেন। বিদ্যুতের তার পুকুরে পড়ায় পুরো পুকুরই বিদ্যুতায়িত হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর এলাকার মুসা ব্যাপারির বাড়িতে রোববার বিকেল সাড়ে ৫টায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বাতাসে বিদ্যুতের তার ছিড়ে তা পুকুরের পানিতে পড়ে ছিল। রোববার বিকেলে সুইটি নামে (১৩) এক কিশোরী পুকুরের পানিতে হাতমুখ ধুতে যায়। এ সময় পানি স্পর্শ করা মাত্রই সে বিদ্যুতায়িত হয়। সুইটিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ফয়েজ (১৮)। এ সময় সুফিয়া (৩৫) নামে এক নারী এগিয়ে আসেন। মায়ের সঙ্গে ১০ বছরের ছেলে রহমতও আসে। ওই চারজনই বিদ্যুতায়িত হন।

ঘটনাস্থলে একজন মারা যান। বাকি তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

ভোলার সিভিল সার্জন রথীন্দ্রনাথ দত্ত চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed