Main Menu

জৈন্তাপুরে ভিকটিমদের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট জৈন্তাপুর উপজেলায় একই পরিবারের দুই নারীকে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণ করার ঘটনায় দুই ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তাদের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদেরকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ।
প্রসঙ্গত, দীর্ঘদিন একই পরিবারের মা ও মেয়ের সাথে অবৈধ শারিরিক সম্পর্ক স্থাপন করে তা ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয় একই এলাকার নিমার নামের যুবক। এই ঘটনা স্থানীয় কয়েকজন সাংবাদিকের নজরে আসলে তারা থানা পুলিশকে তা অবহিত করেন। জৈন্তাপুর থানা পুলিশ ধৃত নিমার আহমেদকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। শুক্রবার সে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শারমিন খানম নিলা’র কাছে জবানবন্দীও দিয়েছে। সে তার কুকর্মের কথা স্বীকার করেছে। এদিন রাতেই তাকে কারাগারে পাঠানো হয়।

Share





Related News

Comments are Closed