‘মিড ডে’ কর্মসূচি চালু করল সিলেটে জেলা পুলিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম : শিক্ষার্থীদের অপুষ্টি ও ঝরেপড়া রোধ করে নিয়মিত বিদ্যালয়মুখী করার জন্য সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিলেটে প্রথমবারের মত ‘মিড ডে’ মিল চালু করা হয়েছে।
আজ শনিবার সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জ উপজেলার কসকনপুর ইউনিয়নের বিয়াবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে এই কর্মসূচি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান।
জেলা পুলিশ সুপার নিজ হাতে বিদ্যালয়ের শিশুদের হাতে খাবার তুলে দেওয়ায় প্রথমবারের মতো বিদ্যালয়ে খাবার পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎফুল্ল লক্ষ করা গেছে।
পর্যায়ক্রমে সিলেট জেলার সবক’টি থানা এলাকায় একটি করে বিদ্যালয়ে এ ‘মিল’ চালু করা হবে বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার।
প্রত্যন্ত এলাকার লোকেরা শিশুদের স্কুলে দিতে আগ্রহী হন না। তাছাড়া যেসব শিশু স্কুলে ভর্তি হয় তারা প্রাথমিক শিক্ষা শেষ না করেই ঝরে পড়ে। এই ঝরে পড়া রোধে ‘মিড ডে মিল’ কার্যকরী ভূমিকা রাখবে। সিলেটের বিত্তবান ও শিক্ষানুরাগীরা এগিয়ে আসলে সিলেটের সবক’টি স্কুলে এ ব্যবস্থা চালু করা সম্ভব বলেও আশাপ্রকাশ করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার ড. আকতারুজ্জামান বসুনিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, সহকারি শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র চন্দ্র দাস প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিয়াবাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক বদরুল ইসলাম, বিয়াবাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নুরুল হক, কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিয়াবাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী ফাতেহা আক্তার রিপা ।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed