সাঈদীর মুক্তির দাবিতে সিলেটে জামায়াতের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবীতে সিলেট মহানগর জামায়াত শনিবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ অনুস্টিত হয়।
সমাবেশে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, বিশ^ বরন্যে আলেম দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন সাবেক সফল সংসদ সদস্য আলামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সরকার রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যে প্রায় সাত বছর ধরে কারাগারে বন্দী করে রেখেছে। জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার যে ষড়যন্ত্র বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে শুরু করেছে তারই অংশ হিসেবে আলামা সাঈদীকে বন্দী করে রাখা হয়েছে। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীনউদ্দেশ্যেই আলামা সাঈদীকে মিথ্যা অভিযোগে শাস্তি দিয়ে দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রেখেছে। সকল প্রকার ষড়যন্ত্র পরিহার করে কুরআনের পাখি আল্লামা সাঈদীকে কুরআনের ময়দানে ফিরিয়ে দিন।
নেতৃবৃন্দ বলেন-বিশাবালী নামক পিরোজপুরের জনৈক ব্যক্তিকে হত্যার যে অভিযোগে আল্লামা সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে সে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর দূরতম কোনও সম্পর্ক নেই।’ এই মামলার অন্যতম স্বাক্ষী সুখরঞ্জন বালীকে আদালতের সামন থেকে অপহরন করার মাধ্যমে মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে। এ মামলায় পূর্বে আল্লামা সাঈদীর নাম ছিল না। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে এই মামলায় তাঁর নাম জড়ানো হয়েছে। বিচারের নামে তাঁর উপর চরম অবিচার চালানো হয়েছে। সরকারের হস্তক্ষেপের কারণে তিনি ন্যয় বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।’ ন্যায় বিচার নিশ্চিত করা হলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, মাওলানা মশাহিদ আহমদ, চৌধুরী আব্দুল বাছিত নাহির ও ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সেক্রেটারী মো: নজরুল ইসলাম প্রমুখ।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed