আগামী বছরের বাজেট হবে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বরাবরের মতো এবারো কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট হবে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা।
শনিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
এ সময় মুহিত বলেন, বরাবরের মতো এবারো কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না।
মন্ত্রী বলেন, বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে চার্জ না নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
এছাড়া যাদের ভালো গাড়ি ও বাড়ি রয়েছে তাদের ট্যাক্স নির্ধারণ করে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed