Main Menu

নীলফামারীতে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: এগার লক্ষাধিক টাকার জাল নোটসহ আশরাফুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। এসময় জাল নোট তৈরীর কাজে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করে র‌্যাব।
১১ মে বৃহস্পতিবার পঞ্চগড় জেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীরডাঙ্গা বাজারের আর্দশ ডিজিটাল স্টুডিও থেকে তাকে আটক করা হয়। আটককৃত আশরাফুল একই ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
বিকালে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম জানান, আদর্শ স্টুডিওর মালিক মো. লিটন ও আশরাফুল র্দীঘ দিন থেকে স্টুডিওর ব্যবসার আড়ালে জাল নোট তৈরীর ব্যবসা করে আসছিল।
গোপনে এমন সংবাদ পেয়ে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহিনুর কবীরের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ওই স্টুডিওতে অভিযান চালায়।
এসময় এক হাজার ১০৬টি জাল এক হাজার টাকার নোটসহ আশরাফুলকে আটক করা হয় এবং জাল নোট তৈরীর কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ৫টি মুঠোফোন সেট উদ্ধার করা হয়।
এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্টুডিওর মালিক লিটন আগেই পালিয়ে যায়। লিটন ও আশরাফুলের বিরুদ্ধে সংশ্লিস্ট আইনে মামলা দায়েরের পর আটককৃত আশরাফুলকে পঞ্চগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed