কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ : গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ডেস্ক : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বিষ্ণপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের বিষয়টি আপস করতে ওই গৃহবধূর বাবাকে চাপ সৃষ্টি করে ননজুডিসিয়াল খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার সময় ১০ মে বুধবার বিকেলে পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে। এ ঘটনায় বুধবার দুপুরে ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে সাতজনকে আসামি করে বাঙ্গরা বাজার থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বাঙ্গরা বাজার থানার বিষ্ণপুর গ্রামের মোশাররফ হোসেন ওরফে রনি ও তার তিন বন্ধু গত বছরের ৬ ডিসেম্বর দুপুরে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে গ্রামের হারুন রশিদের ছেলে সাগরের বাড়িতে তুলে নিয়ে যায়। পরে ওই বাড়ির ২য় তলার একটি কক্ষে তাকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে ওই ৪ লম্পট। এ সময় তারা ধর্ষণের ভিডিও চিত্রও ধারণ করে।
ভিকটিমের পিতা বাকী মিয়া জানান, এ ঘটনার পর লোক লজ্জার ভয়ে আইনগত পদক্ষেপ নেয়া হয়নি। ১০-১২ দিন আগে ধর্ষকরা ওই ভিডিও চিত্রটি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে আমার কাছে টাকা দাবি করে। আমি টাকা না দেয়ায় তারা ওই ভিডিও চিত্রটি প্রবাসে অবস্থানরত জামাতার কাছে পাঠিয়ে দেয় এবং তা ইন্টারনেটেও ছেড়ে দেয়।
তিনি আরও জানান, বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর ধামাচাপা দিতে ধর্ষকদের অভিভাবকসহ স্থানীয় প্রভাবশালীরা আমাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে। একপর্যায়ে তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে আমার নিকট থেকে জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। এসময় খবর পেয়ে পুলিশ এসে ধর্ষক রনি ও অপর তিন ধর্ষকের অভিভাবককে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন, বিষ্ণপুর গ্রামের মোশাররফ হোসেন ওরফে রনি, হারুন অর রশিদ, মিজান ওরফে মিজান কসাই ও বেনীখোলা গ্রামের জয়নাল আবেদীন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনা ধামাচাপা দিতে ভিকটিমের বাবাকে চাপ সৃষ্টি করে জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর তিন ধর্ষককে গ্রেফতারে তৎপরতা বাড়ানো হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed