সৈয়দপুরে পাট দিয়ে তৈরী ব্যাগ রফতানী হচ্ছে বিদেশে
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : পাট দিয়ে তৈরী নীলফামারীর সৈয়দপুরে তৈরী বিভিন্ন ধরনের রকমারী ডিজাইনের ব্যাগসহ অন্যান্য পন্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, ফিনল্যান্ড, ডেনমার্ক, ইটালী, নিউজিল্যান্ড, জাপান, তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশে। পাটের ব্যাগের এই রপ্তানি বানিজ্য ঘিরে সৈয়দপুরে গড়ে উঠেছে একটি কারখানা। শ্রমিকের শহর সৈয়দপুরের তৈরি পাটের ব্যাগ, খাম, গিফট মোড়ক, শুভেচ্ছা কার্ড, ক্যালেন্ডার, ইনফরমেশন ট্যাগসহ বিভিন্ন পন্য দেশের চাহিদা মিটিয়েও রফতানি হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানসহ বিশ্বের বিভিন্ন দেশে। সৈয়দপুর এন্টারপ্রাইজ নামের এই শিল্প প্রতিষ্ঠাণে কাজ করে বেকারত্বের অভিষপ্ত জীবন থেকে মুক্ত হয়েছে ১শ ৫০জন হতদরিদ্র নারী। এখানে কাজ করে তারা হয়েছে স্বাবলম্বী। তাদের ছেলে-মেয়েরা করছে লেখাপড়া। দেশীয় কাঁচামাল পাটের চট দিয়ে তৈরী ব্যাগসহ অন্যান্য পন্য রপ্তানি করে বছরে আয় হচ্ছে প্রায় ১ কোটি টাকা। এসব পন্যের বিদেশের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে প্রতিষ্ঠাণটি।
নীলফামারী সৈয়দপুর এন্টারপ্রাইজ ব্যবস্থাপক রোকসাহান আরা বলেন, হতদরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে টিনের ঘরে গড়ে তুলেছেন ক্ষুদ্র কারখানা। এই কারখানায় তৈরী পাটের ব্যাগসহ অন্যান্য পন্যে স্থানীয় কারিগররাই করছেন নিখুতভাবে রকমারী আকর্ষনীয় ডিজাইন। দেশ ছাপিয়ে বিদেশেও এসব রকমারী ডিজাইনের পন্যের ব্যাপক চাহিদা রয়েছে। দেশীয় কাঁচামাল দিয়ে তৈরী এসব পন্যে রং দিয়ে হাতের সাহায্যে করা হয় রকমারী ডিজাইন। নিপুন হাতে নিখুতভাবে সেলাইর কাজ করছে নারী শ্রমিকরা। তারা মাসে আয় করছে ৫ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত। বিশেষ দিনগুলোতে তাদের দেয়া হয় বোনাস ও ডিভিডেন্ট।
ৎ
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed