সিলেটে ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে ৪ দফা দাবিতে মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা সমাবেশ করেছে। দাবিগুলো আদায়ের লক্ষ্যে সিলেটের রাজপথে নেমে এসেছে সকল ম্যাটস শাখার হাজারো শিক্ষার্থী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৯মে) নগরীতে সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন নামক সংগঠন।
এ সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশগ্রহণ করে জালালাবাদ ম্যাটস, সীমান্তিক ম্যাটস ও সিলেট বিভাগের সকল ম্যাটস শাখার শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলো হচ্ছে- বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিতকরণ, মেডিক্যাল এ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিক সরকারিভাবে ১০ গ্রেডে নিয়োগ ও বেসরকারি ক্লিনিক/হাসপাতালে ম্যাটস থেকে পাসকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন এবং ইন্টার্নিশিপে ভাতা প্রদান করা।
এই ৪ দাবিতে মঙ্গলবার বেলা ১টায় বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন’র ব্যানারে সিলেট নগরীর সুবাহানিঘাটের একটি অভিজাত সেন্টারে সিলেট বিভাগীয় মহা সমাবেশ পালন করেছে ম্যাটস শিক্ষার্থীরা।
সভায় বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন‘র সিলেট জেলার সভাপতি জাকারিয়া সাকিম‘র সভাপতিত্বে জেলার সহ সভাপতি সাইদুর ও মহিলা বিষয়ক সম্পাদিকা টুম্পা রাজা‘র যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন‘র সিলেট জেলার সাধারণ সম্পাদক ফয়জুল আলম।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন‘র সিলেট জেলার শাখার সভাপতি ডা: পবিত্র রঞ্জন দাশ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন‘র সিলেট জেলার শাখার সাধারণ সম্পাদক ডা: প্রদীপ কুমার দাশ, বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন‘র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ‘র সভাপতি মো: মুরাদ হোসেন লেমন, সাধারণ সম্পাদক সোহেল খন্দকার ফাহিম, সহ সাংগঠিনিক সম্পাদক ইয়াসির আতিক খান ফাহাদ, দপ্তর সম্পাদক ফারহাব হোসেন সৌরভ, সাহিত্য ও সাংস্কিতিক সম্পাদক দুলাল বনিক, বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন‘র সুনামগঞ্জ শাখার সভাপতি ডা: মো:হারুনুর রশিদ, বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন‘র হবিগঞ্জ শাখার সভাপতি ডা: ইকবাল আহমদ চৌধুরী, বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন‘র মৌলভীবাজার শাখার সভাপতি ডা: মো: নুরুল ইসলাম। সমাবেশে অতিথি বৃন্দের ফুল দিয়ে বরন করেন মনিকা আক্তার, মাহবুবা আক্ততার, সাদিয়া হক ও ইভা আক্তার প্রমুখ।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed