জগন্নাথপুরে গৃহবধুর আত্মহত্যা
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের আবদুর রকিব’র স্ত্রী ডলি বেগম (১৯) সোমবার বিকেলে পরিবারের লোকজনের অগোচরে বসত ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
জগন্নাথপুর থানার এসআই মোস্তফা জানান, প্রায় ১৪ মাস আগে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলাম আলীর পুত্র সুনু মিয়ার সাথে ডলি বেগমের বিয়ে হয়। তিনি জানান আত্মহত্যার কারন জানা যায়নি।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed