দিরাইয়ে ওএমএস ডিলারের ডিলারশীপ বাতিল
দিরাই সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে কালো বাজারে চাল বিক্রির অভিযোগে ওএমএস-এর এক ডিলারের ডিলারশীপ বাতিল করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রফিনগর ইউনিয়নের ওমএসএ’র ডিলার পূর্ণেন্দু সরকার রণি কালোবাজারে ওএমএস’র চাল বিক্রির চেষ্টা করেন। এ সময় এলাকার লোকজন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্মা তোহিদুজ্জামান পাবেল ৭ মে রোববার সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পান এবং তাৎক্ষনিক মোবাইল কোর্টের মাধ্যমে তার ডিলারশীপ বাতিলের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের সাজা প্রদান করেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed