Main Menu

জামিন পেলেন মেয়র সাক্কু

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কু।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এক কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার তথ্য গোপন এবং চার কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করে দুদক।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় সাক্কুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে। পরে ২০১৬ সালের নভেম্বরে সাক্কুকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

Share





Related News

Comments are Closed