ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহপরানে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই মিলছে না শাহপরান গেইট এলাকার ব্যবসায়ীদের। শাহপরান গেইট এলাকায় চাঁদাবাজদের উপদ্রব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব সন্ত্রাসীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
রুহেল এন্ড ব্রাদার্সের কর্ণধার রুহেল আহমদের উপর হামলার প্রতিবাদে ৮ মে সোমবার দুপুরে শাহপরান গেইট এলাকার ব্যবসায়ীরা রাস্তায় মানববন্ধন করেছে। গত ৩ মে রাত ১০ টায় দোকানের সামনে মোটর সাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় শাহপরান গেইট পশ্চিম বাজারের ব্যবসায়ী রুহেল আহমদের উপর ।
শাহপরান গেইট পশ্চিম বাজারের ব্যাবসায়ী রুহেল আহমদের উপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ব্যবসায়ী রুহেল আহমদের উপর হামলাকারীদের গ্রেপ্তার এবং শাহপরান গেইট এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার জোর দাবি জানান।
শাহপরান গেইট এলাকায় পুলিশী টহল জোরদার, কমিউনিটি পুলিশের কার্যক্রম সক্রিয় করা এবং এলাকায় সিসি ক্যামেরা বসানোর আহবান জানান।
ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবসায়ী জামরান আহমদের পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক মোঃ কবির উদ্দিন লিটন, ব্যবসায়ী সামছুল ইসলাম, এনাম হোসেন, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, মোঃ সেবুল, মকবুল হোসেন প্রমুখ ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed