বড়লেখায় ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় মাছ পরিবহনকারী একটি ট্রাকের চাপায় এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুলাউড়া-বড়লেখা সড়কের রতুলি বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নিয়াজ উদ্দিন (৪০) উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুল খন্দকার টিলার হুছন মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার দুই আরোহী। ঘাতক ট্রাকটি তাৎক্ষণিক পালিয়ে গেলেও পরে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রী নিয়ে ব্যাাটারিচালিত অটোরিকশা নিয়ে দক্ষিণভাগ বাজার থেকে রতুলি বাজারের দিকে যাচ্ছিলেন নিয়াজ উদ্দিন । কুলাউড়া-বড়লেখা সিএন্ডবি সড়কের রতুলি বাজার এলাকায় (কুমারপাড়া) পৌঁছার পর কুলাউড়াগামী মাছ পরিবহনকারী ট্রাকটি নিয়াজ উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে বড়লেখা থানায় নিয়ে যায়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed