Main Menu

দক্ষিণ সুরমায় তীর খেলার দায়ে দু’জনকে জেল

বৈশাখী নিউজ ২৪ ডটক: সিলেটের দক্ষিণ সুরমায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ভারতীয় তীর খেলার দায়ে দু’জনকে আটক করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার বিকেলে দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রিয় বাস টার্নিমালে উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার নেতৃত্বে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় তীর খেলার দায়ে দু’জনকে আটক করে ৩০ দিন করে কারাদন্ড প্রদান করে।
আটককৃতরা হচ্ছে উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই মাঝপাড়া গ্রামের লতিব উল্লাহর ছেলে পংকি মিয়া ও গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আঙ্গুর মিয়া। তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও তীর খেলার টুকেন জব্দ করা হয়। আটককৃতদের দক্ষিণ সুরমা থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার এসআই শাহ আলম।
উল্লেখ্য দক্ষিণ সুরমায় ভারতীয় তীর খেলা বন্ধের জন্য গত কয়েকদিন ধরে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। ফলে বেশ কয়েকজনকে ইতিপূর্বে তীর খেলার দায়ে আটক করে কারাদন্ড প্রদান করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করছেন দক্ষিণ সুরমা ফাঁড়ি ইনচার্জ রিপন দাশ।

Share





Related News

Comments are Closed