ফেসবুকে ভুয়া খবর শনাক্তে ১০ পদ্ধতি
বৈশাখী নিউজ ডেস্ক : ফেসবুকে ভুয়া খবরের ছড়াছড়ি। এতসব ভুয়া খবরের ভিড়ে আসল খবরটি চিনে নেয়া মুশকিল। মুশকিল আসান করতে মাঠে নেমেছে ফেসবুক। কি করে ফেক বা ভুয়া খবর চিনতে হয় সে পদ্ধতি বাতলে দিয়েছে প্রতিষ্ঠানটি। খবরের শিরোনামের দিকে, বানান এবং ছবির দিকে বিশেষভাবে নজর দিতে বলেছে ফেসবুক। জেনে নিন ফেসবুকে ভুয়া খবর শনাক্ত করার ১০ উপায়।
১. শিরোনাম নিয়ে সন্দিহান হতে হবে। ভুয়া খবরের শিরোনামগুলোতে চমক দেওয়া অবাস্তব কথাবার্তা থাকে। সাধারণত লেখা হয় ক্যাপিটাল লেটারে। শেষে দাড়ির বদলে একটি বিস্ময়সূচক চিহ্ন থাকে।
২. ইউআরএল লক্ষ্য করুন। সন্দেহজনক ইউআরএল অর্থাৎ ওয়েবসাইটের ঠিকানা দেখলে মূল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা করা উচিত।
৩. খবরের সূত্র খেয়াল করুন। যে সূত্রে খবরটি আসছে সেটি কতটা নির্ভরযোগ্য তা যাচাই করা জরুরি।
৪. বানান বা ফরম্যাটিং খেয়াল করুন। ভুয়া খবর ছড়ানো ওয়েবসাইটগুলোতে বানান ভুল থাকে, খবরের ফরম্যাটে গণ্ডগোল থাকে।
৫. ছবি লক্ষ্য করুন। ভুয়া খবরে ব্যবহৃত ছবি বা ভিডিওতে অনেক কারসাজি করা থাকে। সন্দেহ হলে যাচাই করা উচিত।
৬. দিনক্ষণের দিকটি খেয়াল করুন। ভুয়া খবরগুলোতে অনেক সময় ঘটনার দিনক্ষণে পরিষ্কার অসঙ্গতি চোখে পড়ে।
৭. প্রমাণ যাচাই করুন। লেখকের পরিচয় যাচাই করা উচিত। বেনামি সূত্রে লেখা কোনো সংবাদ নিয়ে সন্দিহান হতে হবে।
৮. অন্য জায়গায় খবরটি দেখুন। অন্য কোনো সংবাদ মাধ্যমে যদি সেই খবর প্রকাশিত না হয়, তাহলে সেটি ভুয়া হওয়ার সম্ভাবনা প্রবল।
৯. খবরটি কি কৌতুক? খবর কি আসল নাকি স্যাটায়ার অর্থাৎ কৌতুক সেটা বিবেচনা করা উচিত। যে সূত্রে খবর দেয়া হচ্ছে সেটি এই ধরণের কৌতুকপূর্ণ খবর ছড়ায় কিনা তা পরীক্ষা করা উচিত।
১০. ইচ্ছে করে মিথ্যা ছড়ানো হয়। কোনো খবর পড়ার পর চিন্তা করুন। বিশ্বাসযোগ্য মনে হলেই শুধু শেয়ার করবেন, অথবা নয়।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed