কানাইঘাটে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটের গাছবাড়ীতে মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত বাবলু (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজী বোরহান উদ্দিন সড়কের কানাইঘাট নিজ গাছবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।
জানা যায়, স্থানীয় নিজ গাছবাড়ী নয়াগ্রামের শাহাব উদ্দিনের পুত্র বাবলু (১৮) তার এক নিকটাত্মীয়ের একটি মোটর সাইকেল নিয়ে বোরহান উদ্দিন রাস্তায় বের হয়। একপর্যায়ে মোটর সাইকেল চালক বাবলু নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলটি একটি গাছের সাথে স্বজোরে ধাক্কা লাগলে মোটর সাইকেলটি ধুমড়ে মুছড়ে গিয়ে বাবলু গুরুতর রক্তাক্ত আহত হয়। ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
আত্মীয়স্বজনরা ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পরিবারের অনুরোধে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত বাবলুর ময়না তদন্ত ছাড়াই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় গাছবাড়ী মাদ্রাসা মাঠে জানাজা নামায শেষে গ্রামের পঞ্চায়েত কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed