বিয়ানীবাজার পৌরসভায় আব্দুস শুকুর মেয়র নির্বাচিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভার স্থগিতকৃত ৩নং ওয়ার্ডের কসবা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এ কেন্দ্রে ৩৩৮৮ ভোটের মধ্যে ২১৬৫ ভোট কাস্ট হয়। তার মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকে মো. আব্দুস শুকুর ১৬১১, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবু নাসের পিন্টু ২৬৭ ও তফজ্জুল হোসেন পেয়েছেন ১৫৮ ভোট। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ২৫ এপ্রিল অনুষ্ঠিত পৌর নির্বাচনে ৮ ওয়ার্ডের ফলাফলে ১৫৪ ভোটে এগিয়ে থাকেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবু নাসের পিন্টু। তিনি পেয়েছেন ৩৬২৫ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকে মো. আব্দুস শুকুর পেয়েছেন ৩৪৭১ ভোট।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনের দিন ভোটগ্রহণের শেষ সময় বিকেল ৩টায় জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ও দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ও ব্যালট পেপার ছিড়ে ফেলার ঘটনায় পৌর এলাকার ৩নং ওয়ার্ডের কসবা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগণণা না করে রিটার্নিং কর্মকতা মোঃ মনির হোসেন ওই কেন্দ্রের ফলাফল বাতিল ঘোষণা করেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed