গোয়াইনঘাটে ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে ৫০ পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের অন্তর্গত সিলেট-তামাবিল মহাসড়কের শান্তিনগরে সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর) জোনের অফিসার ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলীর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই-মো. মশিউর রহমানের নেতৃত্বে এএসআই বজলুর রহমান, এএসআই তরুন মজুমদার সঙ্গিয় বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।
আটক মো. জুয়েল রানা (২০) গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। আটক জুয়েলকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed