Main Menu

বিয়ানীবাজারে ভোট গ্রহন শেষ, চলছে গণনা

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার পৌরসভার স্থগিতকৃত কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের কসবা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। এখন চলছে ভোট গণনার কাজ।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনের দিন ভোটগ্রহণের শেষ সময় বিকেল ৩টায় জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ও দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ও ব্যালট পেপার ছিড়ে ফেলার ঘটনায় পৌর এলাকার ৩নং ওয়ার্ডের কসবা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগণণা না করে রিটার্নিং কর্মকতা মোঃ মনির হোসেন ওই কেন্দ্রের ফলাফল বাতিল ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed