৫৮ দল নিয়ে এরশাদের নতুন জোট ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বে ৫৮টি দল মিলে নতুন রাজনৈতিক জোট ‘সম্মিলিত জাতীয় জোট’ ঘোষণা করলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
নতুন এ জোটের চেয়ারম্যান হলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ ছাড়া জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে জোটের মুখপাত্র করা হয়েছে। মোট ৫৮টি দল দিয়ে গঠিত এ জোটে জাতীয় পার্টি ছাড়াও দুইটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।
গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বার্তায় এ জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি জানানো হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed