Main Menu

পুলিশের বাঁধা উপেক্ষা করে দক্ষিণ সুরমায় বিএনপির বিক্ষোভ

দক্ষিন সুরমা সংবাদদাতা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা দায়েরের প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগি সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (৬ মে) দুপুর ২টার দিকে বাবনা পয়েন্টে থেকে মিছিল শুরু করে পুলের মূখ হয়ে রেলগেইটে এসে মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুমরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুরুল ইসলাম তাজুল, সিলেট জেলা বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, জেলা যুবদলের প্রচার সম্পাদক আলী আহমেদ হীরা, যোগাযোগ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক উপজেলার সাবেক আহবায়ক কামল হাসান জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি কোহিনূর আহমদ, জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সুয়েব, জেলা যুবদল নেতা শামসুল ইসলাম টিটু, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মাহবুব আলম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ মান্নান, উপজেলা সেচ্ছাসেবক দলে যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা জুবায়ের আহমদ লিলু, ২৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিলোয়ার হুসেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রায়হানুল হক, মহানগর ছাত্রদলের সাবেক সহ-পাঠাগার সম্পাদক আজহার আলী অনিক, মহানগর ছাত্রদলের সাবেক সহ-কৃষি বিষয়ক সম্পাদক আলী নুর আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য নজমুল ইসলাম প্রমুখ।
এদিকে, দুপুর ২টার দিকে বাবনা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে মিছিলকে লক্ষ্য করে পুলিশ গুলি চালায় বলে দলীয় নেতা কর্মীরা জানান। এসময় পুলিশের গুলিতে আহত হন অন্তত ৫ জন নেতা কর্মী। পুলিশ ঘটনাস্থল থেকে যুবদল নেতা জুবেল আহমদকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দক্ষিণ সুমরা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তাজুরুল ইসলাম তাজুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি কুহিনুর আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামল হাসান জুয়েল ও জেলা যুবদল নেতা সামছুল ইসলাম টিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করতে চাইলে পুলিশ গুলি চালায়। দলের নেতৃবৃন্দ জানান এক পর্যায়ে তাদের ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ। পরে ব্যানার ছাড়া পুলিশের বাধা অতিক্রম করে বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য নজমুল ইসলাম জানান জেলা বিএনপি নেতা তাজুরুল ইসলাম তাজুল ও জেলা যুবদল নেতা কুহিনুর আহমদ এই সংঘর্ষে আহত হয়েছেন।

Share





Related News

Comments are Closed