Main Menu

দক্ষিণ সুরমায় বিএনপির মিছিলে পুলিশের গুলির নিন্দা

বৈশাখী নিউজ ২৪ ডটকম:0 বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে দক্ষিণ সুরমায় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলে বাধা ও পুলিশের গুলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম এবং সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন নিন্দা জানিয়ে বলেন, বিএনপি নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলি স্বৈরাচারী সরকারের বিরোধীদল দমননীতির বহিঃপ্রকাশ। স্বৈরাচারের সর্বোচ্চ সীমানা অতিক্রম করেছে বর্তমান অবৈধ ক্ষমতাসীনরা। নেতৃবৃন্দ পুলিশের গুলিতে আহত বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন।

Share





Related News

Comments are Closed