হবিগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ সদর থানার উত্তর কমপ্লেক্স এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে র্যাব-৯ সিপিসি-২ এর একটি দল।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- হবিগঞ্জ সদর থানার মৃত কালা মিয়ার ছেলে মাসুম মিয়া (২৮), বানিয়াচং থানার বানিয়াচং গ্রামের হাবিব মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২৬) ও বানিয়াচং থানার কালিকাপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে হুসাইন আহমদ ওরফে মজু (২৮)।
এরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ক্রয় করে মজুদ করে পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করতো বলে জানিয়েছেন র্যাবের সহকারি পরিচালক, সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।
অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed